• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার নেপথ্যে ছিনতাইকারী চক্র

কুমিল্লা প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৬, ১৭:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুমিল্লার কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি সিএনজি ও ভিকটিমের লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ধর্মপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. সোহাগ (৩৪), মৃত হারুন মিয়ার ছেলে ইসমাইল হোসেন জনি (২৮), আমড়াতলী এলাকার আমির হোসেনের ছেলে এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪), আড়াইওড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রাহাত হোসেন জুয়েল (২৭) এবং ধর্মপুর এলাকার মৃত সজল মিয়ার ছেলে মো. সুজন (৩২)।

র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করে রাতে কুমিল্লায় নিজ বাসায় ফিরছিলেন। রাত ৩টার দিকে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় বাস থেকে নামার পর তিনি নিখোঁজ হন এবং সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতাররা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঘটনার রাতে তারা সিএনজি নিয়ে জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। ভিকটিম বাস থেকে নামলে চালক জুয়েল তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। এরপর সিএনজিতে আগে থেকেই থাকা সোহাগ ও হৃদয় পেছনের আসনে এবং জনি সামনে বসে।

চলন্ত সিএনজিতে কিছুদূর যাওয়ার পর সোহাগ ও হৃদয় চাপাতি দিয়ে বুলেট বৈরাগীর ওপর হামলা চালায়। ধস্তাধস্তির সময় জনি সুইচ গিয়ার দিয়ে তাকে আঘাত করে এবং মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি বিশ্বরোড অতিক্রমের সময় তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক মুক্তার হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু

নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন নারী মাদক ব্যবসায়ী আটক

র‍্যাব আরও জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, পোশাক ও ব্যাগসহ বিভিন্ন আলামত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু ড্রাইভার, ফোরজিং হ্যামার ও প্লায়ার্স উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এমএস/

  • কুমিল্লা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় আটক ৫
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় আটক ৫
কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের
দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।